সিলেটে বসবাসরত বালাগঞ্জ–ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সভা ও স্মারকগ্রন্থ ‘হৃদবন্ধন’-এর মোড়ক উন্মোচন অদ্য ২০ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি খন্দকার শিপার আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সরদার ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েল এবং এডভোকেট আব্দুল মতিন-এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রফেসর আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট নূর উদ্দিন, এডভোকেট খন্দকার আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, হোটেল মালিক এসোসিয়েশনের সভাপতি খালেদ আহমদ, ডা. মোঃ সিরাজুল ইসলাম, নাজমুল আনসারী, মোঃ ওলিউর রহমান সুফী, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ এবং অধ্যাপক ছুরাব আলী।
অনুষ্ঠানে স্মারকগ্রন্থ ‘হৃদবন্ধন’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
সাধারণ সভায় ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— এডভোকেট নূরউদ্দিন আহমদ, এডভোকেট খন্দকার করিম উদ্দিন আহমদ, এডভোকেট আব্দুর রকিব, সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলী, অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, ড. তৌফিক রহমান চৌধুরী, হাফিজ আব্দুল হাই হারুন, কামরুল হুদা জায়গীরদার, ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী, অধ্যক্ষ আলী আহমদ খান এবং অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
সভায় সমিতির ১৪ জন জীবন সদস্যকে সনদপত্র প্রদান করা হয়। জীবন সদস্যরা হলেন— খন্দকার সিপার আহমদ, অধ্যক্ষ ডক্টর এনামুল হক সরদার, শাহ আব্দুল খালিছ মিনার, শাহ মুনিম, মোঃ আলা হোসেন, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, মোঃ ওলিউর রহমান সুফী, শেরওয়ান আহমদ, মোঃ ইকবাল আহমদ, প্রফেসর ডক্টর রাজিয়া সুলতানা চৌধুরী, বাতিরুল হক সরদার এবং ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন)।
এছাড়াও নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন— বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, এডভোকেট নূর উদ্দিন, এডভোকেট আব্দুর রকিব, সাইফুল ইসলাম, খালেদ আহমদ, খন্দকার সায়েম আহমদ, সৈয়দ মুহিবুর রহমান মিসলু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বুরহান উদ্দিন, মঈনুল বাকর, মোঃ আজিম উদ্দিন, মোহাম্মদ হেলাল মিয়া ও সঞ্জয় কান্তি দাশ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক এম. এ. মতিন এবং শোক প্রস্তাব পাঠ করেন জাহেদুর রহমান চৌধুরী। সভা শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।
