র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল টহল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন হবিগঞ্জ জেলখানা মোড়ে অবস্থানকালে অদ্য ১৯/১১/২০২৫ইং তারিখ আনুমানিক ভোর ০৫.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সিএনজিতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য হবিগঞ্জ আসতেছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকার লস্করপুর রেলক্রসিংয়ের গার্ডরুমের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করাকালীন ভোর আনুমানিক ০৫.৫৫ ঘটিকার সময় একটি সিএনজিকে সিগন্যাল দিয়ে থামালে উক্ত সিএনজি চালক ও তার সঙ্গে থাকা ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের ধৃত করা হয়। ধৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে সিএনজির পেছনে ব্যাকডালার মধ্যে ইঞ্জিনের পাশে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে সিএনজির ভিতর তল্লাশি করে খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২টি প্যাকেটের ভিতর ০৬ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়- ১। মোঃ ইমরান হোসেন (২৮), পিতা- রাকিব খান, সাং- শাহ পুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ এবং ২। মাহবুবুর রহমান (২১), পিতা- পিতা মৃত- সবুর হোসেন, সাং- শাহ পুর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
ধৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
