জয়পুরহাটের পাঁচবিবিতে একটি ঘোড়া নিমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আরাফাত হোসেন (২২) নামে এক মানসিক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে মির্জাপুর গ্রামের মোঃ আফসার আলীর ছেলে ও ঢাকায় একটি গার্মেন্টসের কর্মী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ৮ টায় তার ভগ্নিপতির সাথে ধরঞ্জী বাজারে ঔষধ কিনার জন্য যায়। ভগ্নিপতি ফার্মেসি থেকে ঔষধ কিনার সময় আরাফাত কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন স্থানী মসজিদে নিখোঁজের বিষয়ে মাইকিং করেন। আজ সকাল ৬ টায় সময় একই গ্রামের জিয়াউল ইসলাম নামে একজন ঘোড়া নিমগাছের ডালে তার মরদেহ ঝুলতে দেখতে পায়। এসময় জনমনে প্রশ্ন উঠে এটি হত্যা না আত্মহত্যা। আরাফাত একজন মানসিক রোগী ছিল। তাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
