ব্রাশফায়ার করে ‘হত্যার’ মৌখিক নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখামাত্র আর দেরি নয়— সরাসরি গুলি করে (ব্রাশফায়ার) হত্যার নির্দেশ দিয়েছেন তিনি। কমিশনারের এই নির্দেশ স্রেফ কথার কথা নয়, বরং কার্যকর হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

গতকাল ​মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর থেকে সিএমপির আওতাধীন সব থানা, ফাঁড়ি এবং দায়িত্বরত সকল পুলিশ সদস্যকে ওয়্যারলেস (বেতার) বার্তার মাধ্যমে মৌখিকভাবে এই কঠোর বার্তা দেন পুলিশ কমিশনার।

​সিএমপি কমিশনার হাসিব আজিজ এই নির্দেশের কথা স্বীকার করে বলেন, নগরীতে অস্ত্রধারী সন্ত্রাসীদের বাড়াবাড়ি নতুন করে উদ্বেগের কারণ হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ২০২৪ সালের ৬, ৭ ও ৮ আগস্ট বিভিন্ন থানা থেকে পুলিশের যে অস্ত্রগুলো লুট হয়েছিল, সেগুলোর অপব্যবহার হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়।

​কমিশনারের ভাষ্যমতে, “কিছুদিন আগে নির্বাচনি গণসংযোগে গুলিবর্ষণের ঘটনায় যে স্বয়ংক্রিয় পিস্তল ব্যবহার হয়েছিল, সেটি পুলিশের লুট হওয়া অস্ত্রও হতে পারে। অস্ত্রটি উদ্ধার হলে নিশ্চিত হওয়া যেত।”
​তিনি জোর দিয়ে বলেন, “যে বা যারা অস্ত্র নিয়ে হত্যা করতে উদ্যত হবে, তাকে যেন গুলি করে মেরে ফেলা হয়। এটি দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারার অধীনে আত্মরক্ষার অধিকারের মধ্যেই পড়ে।” এর আগেও গত আগস্ট মাসে তিনি একই ধরনের কড়া নির্দেশ দিয়েছিলেন বলে জানা যায়।

​টার্গেট: একমাত্র অস্ত্রধারী সন্ত্রাসী, যারা হত্যা বা অপরাধে উদ্যত।

​অস্ত্র ব্যবহার: এসএমজি (সাবমেশিন গান) ‘ব্রাশফায়ার’ মোডে প্রস্তুত রাখার নির্দেশ।

​আইনি ভিত্তি: দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা (আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার)।

দায়ভার: কমিশনার জানিয়েছেন, এই কঠোর নির্দেশের সব দায় তিনি নিজে বহন করবেন।

কমিশনারের এই চরম সতর্কতামূলক পদক্ষেপকে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার এবং সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হওয়া রোধ করার ‘চূড়ান্ত চেষ্টা’ হিসেবে দেখছ