কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মা থানায় অভিযোগ করার পর ছেলে গ্রেফতার হয়েছে।ভূরুঙ্গামারী থানায় মা কুলসুম বেগম ৫ নভেম্বর বৃহস্পতিবার ছেলে রুবেল (২৮) তার বিরুদ্ধে অভিযোগ করে।

অভিযোগ সূত্রে জানা যায়,অনেক দিন থেকেই রুবেল মাদক সেবন করে আসছিলো,কিন্তু মাঝে মাঝে টাকা না থাকায় টাকার জন্য জন্য প্রায়ই তার মা কুলসুম বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতনে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে অবশেষে মা কুলসুম বেগম থানায় লিখিত অভিযোগ দেন।

এরপর থানা পুলিশ অভিযোগ ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে ৭ নভেম্বর শনিবার কুড়িগ্রামে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত রুবেল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত আলেপ উদ্দীনের ছেলে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ সত্যতা নিশ্চিত করে বলেন রুবেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।