লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) কালীগঞ্জ থানা এলাকায় অফিসার ও ফোর্সসহ গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার বাদশা মিয়ার পুত্র ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মতিনুর রহমান এবং ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল কালাম আজাদ কে তুষভান্ডার বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, “কালীগঞ্জ একটি মাদক প্রবন এলাকা আমরা সব সময় চেস্টা করছি মাদক কে কিভাবে নিয়ন্ত্রনে আনা যায়। আমাদের মাদক বিরোধী অভিযান আমরা সব সময় অব্যাহত রেখেছি। সাজাপ্রাপ্ত আসামীদের সম্পর্কে তিনি বলেন, এরা পলাতক ছিল বিশেষ অভিযান পরিচালনা করে এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামিদের কোর্টে প্রেরণ করা হবে।”