র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও র‌্যাব-৩, সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৮ অক্টোবর ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৩:৪০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন মধ্যবাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর নং- ৪১/০২ (বিশ্বম্ভরপুর) এবং সুনামগঞ্জ নারী ও শিশু মামলা নং-৪১/০৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১) এর মূলে ওয়ারেন্টভূক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- কামাল (কালাম) (৫৩), পিতা- আব্দুল হআই ভূইয়া, সাং- দশঘর, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।