কাজিপুরে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে সৌদি সরকারের দেয়া উপহার দুম্বার মাংস বিতরণ করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ।
বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরের সামনে থেকে এই মাংস বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সূত্রে জানা যায় , প্যাকেট আকারে দুম্বার মাংসগুলো সৌদি সরকারের দেয়া উপহার।এই মাংস উপজেলার ৫৫টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার মোট ২ হাজার ৪৭১ জন এতিম, অসহায় শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ গণমাধ্যমকর্মি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ।
এসময় ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “শতভাগ স্বচ্ছতার সাথে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিশ্বাস করে, গণমাধ্যমসহ সকলের সহোযোগিতা থাকলে যেকোনো কাজে স্বাচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।”
