কুড়িগ্রামে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত।
বুধবার (২৯ অক্টোবর) কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের অধিকতর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা,পেশাদারিত্ব, ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম মহোদয় ডিআইজি রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।
দিনের শুরুতেই কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি মহোদয়।
মাস্টার প্যারেড শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের সকল সদস্যদের উপস্থিতে কল্যাণ সভায় উপস্থিত হন রেঞ্জ ডিআইজি মহোদয়। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের বিভিন্ন সমস্য সম্পর্কে অবগত হন এবং সমস্যা সমাধানে দায়িত্বশীলদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন এবং আগত সময়ের যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় আগের থেকে আরো বেগবান হয়ে কাজ করার জন্য সকল ইউনিট ইনচার্জদের প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
এরপর রেঞ্জ ডিআইজি মহোদয় কুড়িগ্রাম জেলা রিজার্ভ অফিসসহ অস্ত্রাগার, রেশন স্টোর, বিভাগীয় ভান্ডার, ক্লোথিং স্টোর, মোটরযান শাখা ও জেলা ডিএসবি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন।পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজামান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রাসেল কবির, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোজ্জাম্মেল হক, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ।
