দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় জামায়াত অফিস প্রাঙ্গণে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি ও সমাজসেবক, সাবেক ছাত্রনেতা জননেতা মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলার সম্মানিত সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলারসহ সেক্রেটারি মো হাদিউজ্জামান হাদি, বাংলাদেশ জামায়াতে-ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা একে এম কাওসার হোসেন। দিনাজপুর জেলার সম্মানিত মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মো মঞ্জুরুল ইসলামসহ সেক্রেটারি মাওলানা কে এম দেলোয়ার হোসেন, বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের সাবেক সভাপতি, বীরগঞ্জ উপজেলা শাখার আইটি বিভাগের সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা মো আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মো হামিদুর রহমান।বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য মাওলানা মো সামাউন কবির, বীরগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মো নাজমুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ পৌরসভার আমির সাবেক ছাত্রনেতা মুহা.মোসাদ্দেক হোসাইন,বীরগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা গোলাম নুর। বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা আজিজুল হক সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রোগ্রাম বিকাল ৪টায় জামায়াত অফিসের সামনে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জননেতা মোঃ মতিউর রহমান বলেন ২৮ অক্টোবর ২০০৬ খ্রিষ্টাব্দে পল্টন ময়দানে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ছিল গণতন্ত্র ও মানবাধিকারের উপর এক বর্বরোচিত আঘাত। সেদিন রাষ্ট্রীয় প্রশ্রয়ে যে নিরীহ ধর্মপ্রাণ মানুষদের রক্ত ঝরানো হয়েছিল, তা ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। আজও সেই শহীদদের আত্মত্যাগের ন্যায্য বিচার হয়নি। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তিনি আরও বলেন যারা ইসলামপ্রিয় মানুষদের রক্ত ঝরিয়েছে, তারা আজও বিভিন্ন মুখোশ পরে জাতির সামনে দাঁড়ায়। তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। ইনশাআল্লাহ, জনগণ এসব খুনিদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।
