হবিগঞ্জ পুলিশ সুপার সাজেদুর রহমান মাদক নিয়ন্ত্রনে কঠোরভাবে কাজ করছেন। তিনি মাদককে না বলুন নীতিকে সামনে নিয়ে প্রতিদিন অভিযান চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসায়ীদের বিরোদ্ধে। এখন পর্যন্ত হবিগঞ্জ মাদকের বড় বড় কয়েকটি চালান তিনি আটক করেছেন। ৮টি উপজেলার মধ্যে পুলিশের মাদক নিয়ন্ত্রনে বিশেষ টিম কাজ করছে।

প্রতিদিন বিভিন্ন স্থান থেকে মাদকের চালান আটক হচ্ছে। বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের উপর নজরদারি। আন্তজেলা মাদক কারবারিরা মহাসড়কের ছন্মবেশ ধারন করে মাদক পাচার করে। পুলিশের বিশেষ টহল টিম এসব মাদক ব্যবসায়ীকে পাকড়াও করার কারনে তারা এখন বিকল্প পথ বেছে নিয়েছে।

হবিগঞ্জ জেলার সীমান্ত অঞ্চল দিয়ে যাতে মাদক পাচাররোধ করা যায়, সেই দিকে তিনি নজরদারি বৃদ্ধি করেছেন। ভারতীয় মাদক রোধে কঠোর হাতে পুলিশ সুপার নিজে দিকনির্দেশনা দিয়ে অভিযান পরিচালনা করছেন। এবং তাদের নজরদারি ও টহল বৃদ্ধি করেছে। সামাজিক যোগযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে পুলিশ সুপার’কে অভিনন্দন জানাচ্ছেন সচেতন মহল।

রাজনৈতিক নেতাদের কাছে তিনি অনেক প্রশংসায় ভাসছেন মাদকের এই ভয়াল থাবা থেকে হবিগঞ্জের যুব সমাজকে রক্ষা করার জন্য । মাদকের বিশেষ অভিযান গুলো পুলিশ সুপার হবিগঞ্জ এর তত্বাবধানে নির্দেশনা মোতাবেক করা হয়। গত ১৫ দিনে ১১টি অভিযানে ১শ ২৭ কেজি গাজা, ৮শ কেজি ভারতীয় ফুচকাসহ মাদকের বিশাল চালান ও ১৮জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এর প্রেক্ষিতে গত ২৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮ ঘটিকার সময় চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে  হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বান্নিপার্ক রেস্টুরেন্টের সামন থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে ৬ কেজি গাজাসহ আটক করেন।

একই দিনে সকাল ১০ ঘটিকার সময় হবিগঞ্জ ডিবি পুলিশের একটি অভিযানে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের চুনারুঘাট চন্ডি মাজার গেইট থেকে ১৫ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গত ১৫ অক্টোবর হবিগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর থানার পাইকপাড়া বাইপাস এলাকা থেকে ৩০৮ পিস ইয়াবা সহ একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

এছাড়াও গত ১৪ অক্টোবর শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ওলিপুর স্কয়ার কোম্পানির সামনে থেকে ৭০ কেজি গাজা আটক করা হয়। এসময় গাজা ব্যবসায়ীরা পালিয়ে যায়। ১৩অক্টোবর হবিগঞ্জ গোয়েন্দা (ডিবি)পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে  ঢাকা সিলেট মহাসড়কের ওলিপুর রেল ক্রসিংয়ের মেষ মাথায় রাস্তা ডিভাইডারে সামন থেকে ৮শ কেজি ভারতীয় ফুচকাসহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়।

পুলিশ সুপার জানান মাদক নির্মুলের জন্য পুলিশের বিশেষ টিম কাজ করছে, আমরা সার্বক্ষনিক সোর্স নিয়োগ করেছি কোন অবস্থায় যাতে মাদক কারবারিরা আমাদের চোখে ফাঁকি দিতে না পারে। সীমান্ত অঞ্চল গুলোতে টহল জোরদার করা হয়েছে যাতে ভারতীয় মাদক প্রবেশ করতে না পারে। তিনি বলেন আমরা মাদকের বড় চালান আটককারীদের পুরস্কৃত করছি। আমি জানি মাদক নির্মুল করা কঠিন চ্যালেঞ্জ তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত এক মাসে ১৫/২০ টি চালান আটক করেছি। মাদক কারবারিদের মধ্যে তীব্র আতংক সৃষ্টি হয়েছে, হবিগঞ্জে যতদিন আছি তাদের যমদূত হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।