পিবিআই ফেনী জেলা কর্তৃক বিকাশ প্রতারক চক্রের আসামী গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, বাদী মোহাম্মদ মেজবা উদ্দিন (৪৩) বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪র্থ আদালত, ফেনীতে বেঞ্চ সহকারী হিসেবে কর্মরত রয়েছে। বাদীর স্যার/সিনিয়র কর্মকর্তার পারসোনাল মোবাইল নাম্বারে গত ১৮/০৪/২০২৩ইং তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় অজ্ঞাতনামা বিকাশ প্রতারক ফোন করিয়া অতঃপর বিকাশ নাম্বার হ্যাক করিয়া পর্যাক্রমে সর্বমোট ২৪,৪২০/- (চব্বিশ হাজার চারশত বিশ) প্রতারণার মাধ্যমে নিয়ে যায়। উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে ফেনী সদর থানার মামলা নং-২৩, তারিখ-১০/০৫/২৩ইং, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়।

মামলাটি থানা কর্তৃক তদন্ত শেষে আসামীদের সনাক্ত করিতে না পারায় বিজ্ঞ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে অধিকতর তদন্তের জন্য পিবিআই, ফেনী জেলায় গৃহিত হইলে পুলিশ সুপার, পিবিআই, ফেনী জেলা মামলার তদন্তভার এসআই(নিঃ)/মোঃ মোর্শেদ আলম এর উপর অর্পন করেন।

পরবর্তীতে জনাব আছমা আর জাহান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, ফেনী জেলা এর সার্বিক দিক নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোঃ মোর্শেদ আলম তথ্য প্রযুক্তি সহায়তায় বিকাশ প্রতারক চক্রের সন্দিগ্ধ ব্যক্তিদের মোবাইল নম্বর সমূহ সিডিআর বিশ্লেষণ করিয়া ঘটনার সহিত জড়িত আসামী টিটো মিয়া(২৮), পিতা-শাহিদুর রহমান প্রকাশ শহিদুর রহমান, মাতা-শেফালী বেগম বেগম, সাং-ডুমাইন, ৫নং ওয়ার্ড, ৬নং ডুমাইন ইউপি, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর সনাক্ত পূর্বক বিশ্বস্ত গুপ্তচরের তথ্যের ভিত্তিতে অদ্য ২২/১০/২৫ইং তারিখ ১৫.৩০ ঘটিকায় গ্রেপ্তার করেন।

উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে এজাহারে বর্ণিত ঘটনার বিষয়ে জড়িত রহিয়াছে মর্মে স্বীকার করে। উক্ত আসামীর হেফাজত হইতে প্রতারণার মাধ্যমে নেওয়া সর্বমোট ২৬,৮৬০/-টাকা, অপরাধকান্ডে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০২টি সীম মামলার তদন্তকারী অফিসার জব্দ করেন। আসামী পেশায় একজন বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং এজাহারে বর্ণিত ঘটনায় জড়িত ছিল মর্মে আসামী টিটো মিয়া(২৮) উক্ত বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।