সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এক মাদকসেবিকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই মাদকসেবির নাম আশিকুল ইসলাম(৪৫)। তিনি উপজেলার দুবলাই গ্রামের মৃত সিদ্দিক হোসেনের পুত্র।

গত মঙ্গলবার সন্ধ্যারাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ ও কাজিপুর থানা পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিনমাসের কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।