সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৫/২৬ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজি বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর আয়োজিত অত্র কার্যালয় চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া। এতে সভাপতি হিসেবে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী ,উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহীন আলম, মুসলিম উদ্দিন প্রমুখ।

এ সময় শীতকালীন শাক সবজির শুধুমাত্র বীজ- ১৩০ জন কৃষক প্রতিজন, বেগুন-০৮ গ্রাম, লালশাক- ১৪২ গ্রাম, পালংশাক- ১০০ গ্রাম, মটরশুঁটি – ২০ গ্রাম, লাউ – ১০ গ্রাম (৩ প্যাকেট), মুলা – ১০০ গ্রাম ও বাটিশাক – ১০০ গ্রাম। লাউ বীজ : ৪০ জন কৃষক প্রত্যেকে ২০০ গ্রাম বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। বেগুন বীজ: ৭০ জন কৃষক, প্রত্যেকে পাবে ৪০ গ্রাম বীজ ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। মিষ্টি কুমড়া: ৭০ জন কৃষক প্রত্যেকে পাবে ৬০ গ্রাম বীজ ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং শসা ৭০ জন কৃষক, প্রত্যেকে পাবে ৪০ গ্রাম বীজ ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি।