“হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস (১৫ অক্টোবর) উপলক্ষে আলোচনা সভা, প্রচার ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃবার (১৬অক্টোবর) সকালে কাজিপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলার কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা এবং হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই সাথে স্কুল শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমান সবুজ । এ
সময় বিদ্যালয়টির শিক্ষার্থীদের বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব ও হাত ধোয়ার বিষয়ে বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করে দেখান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল ।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেকনিশিয়ান মোঃ আব্দুর রউফ এর পরিচালনায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ, মাসুদ রানা, দিলরুবা অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেসমিন আক্তার। বক্তারা বলেন,
আমাদের সবার নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে একদিন হাত ধোয়ার অভ্যাস সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। হাত ধোয়া একদিকে যেমন নিজের স্বাস্থ্য রক্ষা করে, তেমনি অন্যদেরও নিরাপদ রাখে। তাই আমাদের সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসের ইউনিয়ন উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাক সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ।
