সিরাজগন্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সভাপতি টি এম আতিকুর রহমান নান্নু মহোদয়ের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উক্ত বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার ও মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক খালেদুজ্জামান খান।

স্বাগতিক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম মোল্লা। সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, বিদায়ী শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু। শিক্ষক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন, হরিনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিয়াড়া নুর নবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশুতোষ কুমার, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, হাটগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা রুবেল,
মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সমাজ সেবক আব্দুল খালেক অভিভাবক শাহাদাত হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল হামিদ, বিদ্যালয়ের শিক্ষার্থী জিতু খাতুন, মিনু খাতুন, জান্নাতি খাতুন, আখি খাতুন ও জান্নাতুল খাতুন। বক্তারা বলেন, প্রধান শিক্ষক আতিকুর রহমান বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন সহ সার্বিক বিষয়ে উন্নয়নের জন্য তিনি চেষ্টা চালিয়ে গেছেন। তিনি তার মেধা জ্ঞান বুদ্ধিমাত্রা ও সৃজনশীলতা এবং দক্ষতা কাজে লাগিয়ে বিদ্যালয়কে মডেল হিসেবে গড়ে তুলতে চেষ্টার কোন ত্রুটি রাখেন নি বলে উল্লেখ করেন তারা। তার প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।তিনি যোগদান করে বিদ্যালয়টিকে ভঙ্গুর জরাজীর্ণ অবস্থা থেকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। বিদ্যালয়টি আলোর মুখ দেখতে শুরু করেছে। টি এম আতিকুর রহমান নান্নু ২০১৩ সালে সেপ্টেম্বর থেকে ২০২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তের বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে।

এর আগে তিনি কাজিপুর উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ২৬ বছর দায়িত্ব পালন করেন। তিনি কাজিপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছিলেন। তিনি দুই বার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।বিদায়ী মুহূর্তে শিক্ষার্থীরা কান্নার ভেঙে পড়েন। এক জন আলোকিত শিক্ষকের বিদায় অনুষ্ঠানে সবাই তার কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন।