সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসাবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শিক্ষকরা কর্ম সূচি পালন করেছেন। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হয়।
রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
সোমবার (১৩ অক্টোবার) তারি ধারাবাহিকতায় সকাল থেকে ভূরুঙ্গামারী উপজেলার জামতলা,কলেজ মোড় সমবেত হন এমপিওভুক্ত শিক্ষকগণ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে।কয়েকটি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেখা যায় তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। তারা বলেন সরকারের উচিত দ্রুত তাদের দাবি পূরণ করা।
কর্মসূচিতে ভূরুঙ্গামারী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা শিক্ষক মানববন্ধন ও প্রতিবাদ করে বলেন আবদের উপর পুলিশের বর্বরোচিত নির্মম হামলার প্রতিবাদে ও নিন্দা জানাই ও দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলবে।এসময় বেশ কয়েকজন শিক্ষকগণ বক্তব্য রাখেন।শিক্ষকরা আরও বলেন জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধি করার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনো সেই প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।
