র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর মডেল থানাধীন কামালপুর এলাকার বাসিন্দা। তিনি তার এলাকার একজনের বাড়িতে কাজ করার সুবাদে বিবাদী নাহিদ মিয়ার সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ভিকটিম তার পরিবারের অজান্তে ইমো ও হোয়াটসঅ্যাপে কথা বলতে থাকে। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর হলে বিবাদী ভিকটিমকে বিবাহ করার প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে বিবাদী ভিকটিমকে বাধ্য করে তার নগ্ন ছবি ও ভিডিও করে রাখে। পরবর্তীতে ভিকটিম বিবাদীকে বিবাহ করার জন্য চাপ সৃষ্টি করলে সে তাকে ভিটামিন ঔষধ সেবন করার কথা বলে। অতঃপর উক্ত ঔষধ সেবন করলে ভিকটিমের গর্ভের ভ্রুণ নষ্ট হয়ে যায়। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে স্থানীয় লোকজনদের মাধ্যমে শালিশ বৈঠকে বিবাহ করার কথা বললে বিবাদী সম্মতি প্রকাশ করে। পরবর্তীতে বিবাদীকে বিবাহের কথা বললে তার পরিবারের লোকজন রাজি নয় বলে বিবাহ করতে অপারগতা প্রকাশ করে। গত ১১/০৬/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২৩.০০ ঘটিকার সময় ভিকটিম তার আত্মীয় স্বজনের মাধ্যমে জানতে পারেন যে, আখি আক্তার নামে ফেসবুক আইডিতে ভিকটিমের নগ্ন ছবি ছাড়া হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হয়ে ভিকটিমের পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ১১ অক্টেবর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২২.৪৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন কলেজ পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-২৩, তারিখ-১১/০৮/২০২৫ খ্রিঃ ধারা-৮(১)/৮(২)/৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ তৎসহ ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ তৎসহ ৩১৩ পেনাল কোড; এর মূলে পর্নোগ্রাফি ও ধর্ষন মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- নাহিদ মিয়া (২৫), পিতা- মসুদ মিয়া, সাং- কাটাজুড়ি, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
