সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল হুদা তালুকদার যোগদান করেছেন।

রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা শিক্ষা অফিসে নুরুল হুদা তালুকদার যোগদান করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন সহকারী শিক্ষা কর্মকর্তাগন ও নেতৃত্ব দানকারী কতিপয় প্রধান শিক্ষকগন ও সহকারী শিক্ষকদের সংগঠন “সহকারী শিক্ষক সমাজ”। পরিচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ, মাসুদ রানা, মিরাজ হোসেন এবং দিলরুবা খাতুন। প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শওকত হোসেন, হারুন অর রশিদ দিপু, আজিজুর রহমান তালুকদার রাজু ফরিদুল ইসলাম, হাফিজুল ইসলাম, শোয়েব আহসান, নুরুল ইসলামসহ অনেকে। সহকারী শিক্ষক সমাজের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি শাহীন আক্তার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বাবু ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।

উল্লেখ্য সাবেক শিক্ষা অফিসার হাবিবুর রহমান ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. অবসর গ্রহণ করায় একমাস পর আজ নবাগত শিক্ষা অফিসার নূরুল হুদা তালুকদার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বদলি হয়ে ঐতিহ্যবাহী কাজিপুরে যোগদান করেন। তার পৈত্রিক নিবাস ভুয়াপুর উপজেলার টাঙ্গাইল জেলায়।