ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাজিপুর উপজেলা শাখার সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হাফেজ আবু জাফর সরকার বলেছেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে। এদেশের ১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। সেই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদর আংশিক) আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। তারা কোরআনের আইন চালু হোক সেজন্য আগামী ত্রয়োদশ নির্বাচনে হাতপাখায় ভোট দিতে চায়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা এগারোটায় কাজিপুর উপজেলার মেঘাই জামে মসজিদের জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, কর্মদক্ষ জনশক্তি তৈরিতে ইউনিয়ন প্রতিনিধি সভায় এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাজিপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আবু জাফর সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ হাবিবুল্লাহ, মাওলানা শাহ আব্দুল্লাহ মামুন, সেক্রেটারী প্রকৌশলী জুবায়ের ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাজিপুর উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি মুহাম্মাদ আশরাফুল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বকুল, প্রচার সম্পাদক আব্দুল মোমিন, সদস্য মোহাম্মদ মোনেক্বা হোসেন প্রমুখ।
এ সময় সিরাজগঞ্জ জেলা, কাজিপুর উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
