শ্রীমঙ্গলে কবুতর শিকার করতে এসে  আটকা পড়েছে একটি বনবিড়াল।

বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপনের বাড়িতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কবুতর ধরতে এসে হঠাৎ-ই ফাঁদে আটকা পড়ে বনবিড়ালটি। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে কৌশলে সেটিকে আটক করেন। খবর দেওয়া হয় শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বনবিড়ালটিকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত বনবিড়ালটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।