হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ দুই তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইস। হবিগঞ্জ জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, রোজা ও তার মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জাল নোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করতেন।
মঙ্গলবার রাতে তারা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে ১ হাজার টাকার জাল নোট দেন। পরে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একইভাবে প্রতারণা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।
ডিবির এ কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে যান। জাল নোট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
