কাজিপুরে উপজেলার দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ চত্বরে সিরাজগঞ্জর অধ্যাপক এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের বাস্তবায়নে এ.এম ফষ্টর কেয়ার, ইউএসএ এর আর্থিক সহযোগিতায় এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের সার্বিক সমন্বয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম কামরুল হাসান (পিআরএস)৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম , বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করায় স্বাগত জানিয়ে বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ন অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেয়া প্রয়োজন। সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ। আমি জেনেছি চক্ষু রুগীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবাদান কার্যক্রম চালিয়ে সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় এ পর্যন্ত ৮টি চক্ষু শিবির ক্যাম্প সম্পূর্ণ করেছে। এতে এলাকাবাসীকে উপকৃত করেছে। বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করায় আরও অনেক চক্ষু রোগী উপকৃত হবে। সেবামূলক কর্মকান্ডের প্রসারিত করে আগামীতেও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় নতুন ব্যাপক ভাবে চক্ষু শিবির করা হবে। তিনি সকলের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি এম এম কামরুল ইসলাম বলেন, এ এলাকাসহ আশপাসের গ্রামের মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। চোখের চিকিৎসা করানো তাদের জন্য অনেক ব্যয় বহুল। তাদের কথা চিন্তা করে আমরা নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছি। মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ পর্যন্ত ৬ টি চক্ষু ক্যাম্প সম্পূর্ণ পূর্ণ করেছি এবং ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প অব্যাহত রাখারও চেষ্টা করবো। চক্ষু শিবির ক্যাম্পে প্রায় ১০০০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ১৫০ শতাধিক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও বিনামূল্যে ৩৫০ জনকে চোখের চশমা প্রদানও চোখে লেন্স প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
এ সময়ে উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম সেবা মুক্ত স্কাউট গ্রুপের (আর এস এল) অধ্যাপক মো. আসলাম হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ আমিনুল ইসলাম, অধ্যাপক এম এ মতিন বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জের প্রোগ্রাম কোয়াডিনেটর মিজা আহমেদ আলী লিটন, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মো. হোসেন আলী (ছোট্ট) প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ- কমিশনার মাছুম বিল্লাহ মাহি, মো. আশিকুর রহমান, সহকারী ইউনিট লিডার মো. হানিফ, ইউনিট লিডার মো. হাফিজুর রহমান, , সহকারী ইউনিট লিডার মোঃ পারভেজ সরকার, গার্ল ইন রোভার স্কাউট লিডার মনিরা সুলতানা, সহ রোভার এবং স্কাউট সদস্য ও গার্ল ইন রোভার ও রোভার সদস্যবৃন্দ।
