মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির আয়োজনে লাইব্রেরির হলরুমে বিপুল সংখ্যক পাঠক ও সুধী জনের উপস্থিতিতে সোমবার সন্ধ্যা সাত ঘটিকার সময় বৃটেন প্রবাসী ও কমিউনিটি লিডারদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহতি অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়, পবিত্র কুরআন থেকে তেলাওত করেন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মকবুল হোসেন খান।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন, ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কর্মাস এর সভাপতি ডঃ ওয়ালী তসর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার, আব্দুল লতিফ কয়ছর ও ব্যবসায়ী কমিউনিটি লিডার মোহাম্মদ হারুনুর রশীদ।
সংবর্ধিত ব্যক্তি ওয়ালী তসর উদ্দিন তার বক্তব্যে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বারোপ করে বলেন, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর উন্নয়নে সবসময় তিনি সচেষ্ট থাকবেন, এছাড়া তিনি মৌলভীবাজারে আন্তর্জাতিক মানের একটি স্কুল ও কলেজ স্থাপন করার উদ্যোগ গ্রহণ করবেন।
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সদস্য বিশ্বজিৎ লাল দত্তের সঞ্চালনায় ও মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট পারফিউম ব্যবসায়ী ও দুবাই প্রবাসী আব্দুল গনি, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক , ডাঃ সাদিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আব্দুল আহাদ, ও মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, অধ্যাপক আব্দুল অদুদ।
এছাড়াও বক্তব্যে রাখেন, আহমেদ বিলাল, জুসেফ আলী চৌধুরী, অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম, শ্রীমঙ্গল কলেজের সাবেক অধ্যক্ষ , সৈয়দ মোহাম্মদ মহসিন, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক , হুমায়ুন রশীদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ রফি উদ্দিন, চ্যানেল এস ইউকের হেড অব নিউজ, খালেদ চৌধুরী প্রমুখ। আলোচনার ফাঁকে কবিতা অবৃত্তি করেন, তাওফিকা মুজাহিদ ও শাহিন ইকবাল।
