বাস মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টম্বর) বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। ফলে তিন দিন পর রাজশাহী বিভাগের তিন জেলার দূরপাল্লার বাস চলাচল শুরু হলো। আগের মতোই সুশৃঙ্খলভাবে বাস চলবে।’

জানা গেছে, গেল ২৬ সেপ্টেম্বর সকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। হঠাৎ বাস বন্ধের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তিন দিন পরে বাস চলাচল শুরু হলো। এর ফলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি পরিবহন চলাচল বন্ধ ছিল। এ সময়ে শুধুমাত্র চলাচল করছিল একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে গেল ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাসে কাজে ফেরে শ্রমিকরা। দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা সোমবার (২২ সেপ্টেম্বর) কর্মবিরতির ডাক দেয়।

সর্বশেষ ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে চালকের বেতন ট্রিপপ্রতি ১,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,৭৫০ টাকা, সুপারভাইজারের ৫০০ টাকা থেকে ৭৫০ টাকা এবং সহকারীর ৪০০ টাকা থেকে ৭০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়। এটি শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগের রাতেই মালিকরা বাস বন্ধ করে দেন।

মালিকদের দাবি ছিল, শ্রমিকরা নতুন করে কিছু “অযৌক্তিক” দাবি সামনে এনেছিলেন, যা মেনে নেওয়া সম্ভব হয়নি। এ কারণেই মালিক-শ্রমিকদের মধ্যে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং হঠাৎ করে বাস ধর্মঘট শুরু হয়। আজকের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন মালিকরা

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল আজ দুপুর দেড়টার দিকে ঢাকায় মালিক-শ্রমিকদের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে বলে জানান নেতারা। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে পূর্বে জানানো ছাড়া এভাবে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করা যাবে না।