“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- মাদক ও জুয়া থেকে যুবসমাজকে রক্ষা করার পরিকল্পনায়” চাপারহাট শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায়, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এবং লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রধান সমন্বয়কারী জননেতা অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভোটমারী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কাকিনা ইউনিয়ন ফুটবল একাদশ (২-০) গোলে ভোটমারী ইউনিয়ন ফুটবল একাদশ জয় লাভ করে।

এ সময় কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারী, কলেজ ভবন, টিনের চাল, বারান্দা সহ কোথাও যেন বিন্দু মাত্র জায়গা নেই। এক কথায় বলতে গেলে হাজার হাজার দর্শকে পরিপূর্ণ শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠ।

এ সময় অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাবু বিধান চন্দ্র রায়, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামসুজ্জামান সবুজ, গোড়ল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোজর উদ্দিন পাটোয়ারী, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মমিনুর ইসলাম মমিন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিনুর রহমান মতিন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে ভোটমারী ইউনিয়ন চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকার প্রাইজমানি ও রানার্স আপ কাকিনা ইউনিয়ন দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।