দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ জামায়াত অফিসের সামনে (২৬ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৩:৩০ টায় এই অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে-ইসলামী মনোনীত দিনাজপুর ১ ( বীরগঞ্জ-কাহারোল) আসনে এমপি পদ প্রার্থী সাবেক ছাত্রনেতা বিশিষ্ট আবাসন প্রকল্প ব্যাবসায়ী ও শিক্ষাবিদ ও সমাজ সেবক জননেতা মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে-ইসলামী দিনাজপুর জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য, সম্মানিত জেলা অফিস সেক্রেটারি জননেতা মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলা সহ সভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির, জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সামাজ সেবক জননেতা রাশেদুন নবী বাবু, দিনাজপুর জেলার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি জননেতা মনজুরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা কে এম দেলোয়ার হোসেন,বীরগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাওলানা আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি, সাবেক ছাত্রনেতা মো হামিদুর রহমান, বীরগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ পৌর শাখার আমির সাবেক ছাত্রনেতা মুহা. মোসাদ্দেক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো নুর শাহিন সহ যুব বিভাগের নেতা কর্মী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র আজ চরম হুমকির মুখে। একটি নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারা পি.আর পদ্ধতির মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় সরকার, রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জোর দাবি জানান।
বক্তারা বলেন, “জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি।”
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় সাধারণ জনগণের অংশগ্রহণে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
এই কর্মসূচির মাধ্যমে বীরগঞ্জে রাজনীতির ময়দানে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন
