জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে পলাশ কুমার মহন্ত (৪০) নামে এক চা দোকানির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬ টায় পাঁচবিবি স্টেশনের উত্তর পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক পৌরসভার তুরিপাড়ার মৃত নীলমনি মহন্তের ছেলে। তিনি স্টেশনের রোডে চা স্টল পরিচালনা করতেন।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পলাশ কাটা পড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশ খন্ডবিখন্ড হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, পলাশ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তিনি স্টেশন সংলগ্ন রেল লাইনের উপর দিয়ে ঘোরাফেরা করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
