রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে এনে নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে বেলা ১২টায় সংবাদ সম্মেলনে, ক্যাম্পাসে চলমান অস্থিতিশীল পরিবেশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন ও বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে বর্তমানে রাকসু নির্বাচনের পরিবেশ নেই, রাকসু নির্বাচনে অংশ নেয়া ৪টি প্যানেলসহ স্বতন্ত্র কয়েকজন প্রার্থীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এসময় তাসিন খান লিখিত বক্তব্যে জানান, ২৫ তারিখে আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষ্যে আমরা সকলেই উৎসবমুখর পরিবেশে রাকসুর প্রচারণা করছিলাম। কিন্তু পোষ্য কোটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরষ্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে যা আমাদের কখনোই কাম্য নয়। রাকসু আমরা চাই, রাকসু দিতে হবেই। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না।
কিন্তু নির্বাচনের প্রাণ -শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই। পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাস কমপ্লিট শাট ডাউনের ফলে আপনারা সকলেই জানেন শিক্ষার্থীরা অলরেডি বাসায় যাওয়া শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটির পাশাপাশি অনাকাঙ্খিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের, সকল সতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাঁধা হয়ে দাড়িয়েছে এবং দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনকে সরাসরি প্রশ্ন বিদ্ধ করবে।
আমরা চাই শান্তিপূর্ণ, আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন যা শিক্ষক, শিক্ষার্থীদের নিয়েই সম্ভব যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এখন নেই। বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। এটা সুস্পষ্ট রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
এসময় তারা ৫ দাবির কথা উল্লেখ করেন
১. রাকসু নির্বাচন হতে হবে এবং কোনোভাবে সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে ক্যাম্পাস শাটডাউন, ক্লাস অফ রেখে শিক্ষার্থীদের ক্যাম্পাস বিমুখ রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না।
২. সকলের অংশগ্রহণে সুষ্ঠ রাকসু নির্বাচন হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত পোষ্য কোটা ইস্যু মীমাংসা করে ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
৩. লেভেল প্লেয়িং ফিল্ড রেখে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। আমরা কোনোভাবে আমাদের প্রাণের রাকসু নির্বাচনকে একতরফা নির্বাচন হতে দিতে চাই না।
৪. ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সবকিছু বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে।
৫. কোনোভাবে রাকসু নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত হতে দেওয়া হবে না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে রাকসু নির্বাচন হতে দিতে হবে।
প্রসঙ্গত, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বলে, এই প্রেক্ষাপটে আসন্ন রাকসু নির্বাচনের সুষ্ঠ আয়োজন নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ বাড়ছে।
