কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারীর উপস্থিতি সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি করে যাচ্ছেন ডিলার।
ভূরুঙ্গামারী উপজেলায় ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২ টায় সদর ইউনিয়নের বিসিআইসি (ডিলার) মেসার্স আব্দুল গফুরের গোডাউনে সদর ইউনিয়নের ২০-২৫ জন কৃষক সার কিনতে আসে। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্য তালিকা সাইনবোর্ড দিয়ে সরকারি মূল্যে স্যার বিক্রি করছেন ডিলার আব্দুল গফুর। সরকারি মূল্য ইউরিয়া ২৭ টাকা, টিএসপি ২৭ টাকা, ডিএপি ২১ টাকা ও এমওপি ২০ টাকা কেজি দরে সার বিক্রি করছেন মেসার্স আব্দুল গফুর।
সার কিনতে আশা সদর ইউনিয়নের কৃষক আশরাফ আলী,আ: সামাদ, জহর আলী, রঞ্জিত, সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আ: সালাম, হাসমত, আয়নাল, মাইদুল, আ: হাকিমসহ আরো অনেকেই বলেন
চলতি আমনের ভরা মৌসুমে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সার আমাদের উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী গোপনে চরা মূল্যে সার বিক্রি করায় আমরা হিমশিমে পরে যাই। কিন্তু কৃষি অফিস ও আমাদের রাজনৈতিক নেতারাও এখন সহযোগিতা করছেন এবং কৃষি অফিসের স্যারেরা এখন উপস্থিত থাকেন ডিলারের দোকানে তাই সরকারি মূল্যে সার কিনতে পারছি আমরা। এসময় কৃষকরা ধন্যবাদ দিয়ে বলেন কৃষি অফিস ও রাজনৈতিক নেতারা যে ভাবে খোঁজ খবর নিচ্ছেন এভাবে নিলে আমরা সঠিক মূল্যে সঠিক সময়ে আমরা আমাদের প্রয়োজন মাফিক সার কিনতে পারবো।
মেসার্স আব্দুল গফুর সদর ইউনিয়নের ডিলার বলেন আমরা যখন থেকে সার পেয়েছি তখন থেকেই সরকারের দেওয়া নির্ধারিত মূল্যে সার বিক্রি করে যাচ্ছি। এখানে কোনো কৃষক আজ পযন্ত সার না পেয়ে ঘুরে যায়নি। আমাদের গোডাউনে যতক্ষণ সার থাকে ততক্ষণ আমরা সার বিক্রি করি আর আমাদের সব সময় গোডাউন খোলাও থাকে।
এসময় গোডাউনে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী মো: জাহাঙ্গীর আলম।তিনি সদর ইউনিয়নে দায়িত্বে রয়েছেন। তিনি বলেন সদরে বিসিআইসি ১ জন ও বিএডিসি ৪ জন ডিলার রয়েছে।তিনি বলেন কৃষকরা যেন সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে সার কিনতে পারে সেটি নিশ্চিত করার জন্য আমরা একেক দিন একেক ডিলারের গোডাউনে উপস্থিত থাকবো।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান এ বছর উপজেলায় বেগুন ২৫০ হেক্টর ও রোপা আমন ১৬,৯০০ হেক্টর জমিতে রোপন হয়েছে।
কৃষি অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারি মূল্যে সার বিতরণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে সংশ্লিষ্ট এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা (SAAO) উপস্থিত থেকে কৃষকদের মাঝে সরকারি ন্যায্য মূল্যে সার বিতরণ নিশ্চিত করার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি সাধারণত কৃষকদের মাঠ পর্যায়ে সার পৌঁছে দেওয়া, সঠিক পরিমাণ নিশ্চিত করা এবং সার বিতরণের সময় তদারকি করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যাতে কৃষকরা নির্ধারিত মূল্যে সার পেতে পারে এবং ডিলাররা সরকারি নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে পারে।
