বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখার ৬ নং ওয়ার্ড এর উদ্যোগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় বীরগঞ্জ পৌরসভার শান্তিবাগ আবাসিক এলাকায় হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনে এমপি পদ প্রার্থী সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষাবিদ জননেতা মতিউর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবিধানিক ও ন্যায়সঙ্গত পথে পরিবর্তনের জন্য ইসলামপন্থীদের ঐক্য দরকার।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আসন্ন পৌরসভা নির্বাচনের জন্য বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলা সহসভাপতি, বীরগঞ্জ পৌরসভার বিশিষ্ট ব্যাবসায়ী ও সামাজ সেবক জননেতা মো: রাশেদুন নবী বাবু।
তিনি বলেন, “বীরগঞ্জে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই।”বীরগঞ্জ পৌরসভার উন্নয়নে আমি ঐক্যবদ্ধ হয়ে নিরলস ভাবে পরিশ্রম করে যেতে চাই।
বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, বীরগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দিনাজপুর জেলা উত্তরের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।
তিনি বলেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যুবকদের বিকল্প নেই।দেশের ও সমাজের উন্নয়নে আমরা যুবকরা অগ্রণী ভূমিকা পালন করতে ঐক্যবদ্ধ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ পৌরসভার আমির মো মোসাদ্দেক হোসাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রিড়া বিভাগের সেক্রেটারি, বীরগঞ্জ পৌর শাখার সাবেক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মো:রেজাউল ইসলাম রিজু। বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখার সাবেক আমির ও সাবেক ছাত্রনেতা মো:গোলাম নুর সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ পৌর শাখার যুব বিভাগের সভাপতি মো শাহিন ইসলামের সঞ্চালনায় প্রোগ্রামে সভাপতিত্ব করেন সার্জেন্ট অব: মো: রেজাউল করিম রেজা, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড ও আইবিডাব্লিউএফ এর বীরগঞ্জ পৌর শাখার সভাপতি ।
তিনি বলেন, “আমরা মানুষের পাশে থাকতে চাই, কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করতে চাই।”
