বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পূর্নঃবহালের দাবিতে ৪দিনের নতুন কর্মসূচীর প্রথম দিনে রবিবার (১৪ সেপ্টম্বর) সকাল থেকে বাগেরহাটের জেলা ও উপজেলায় চলছে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী। বাগেরহাট সর্বদলীয় সংগ্রাম কমিটির আয়োজনে বাগেরহাট কোর্ট চত্তরের প্রধান ফটক, জেলা নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি, জামায়াতসহ সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতাকর্মীরা।
আজ রবিবার সকাল থেকে টানা ৩দিনের হরতাল সফল করতে কর্মসূচী জেলা-উপজেলায় ভিবিন্ন গুরুত্বপূর্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে নেতাকর্মী ও সাধারন মানুষ।
গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক এম.এ সালাম এই ৪দিনের কর্মসূচি ঘোষনা করেন।
তিনিবলেন, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার আন্দোলন কোনো দলের নয়, এটি জনস্বার্থের আন্দোলন। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা শেষ পর্যন্ত রাজপথে থাকব।
এর আগে গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ গ্রহণ করেন।
কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি আসন রাখাসহ নিজেদের খসড়া প্রস্তাবে সম্পূর্ণ পাল্টে দিয়ে আসনের সীমানা নির্ধারন করে। ইসির এই সিদ্ধান্তে প্রতিবাদে বাগেরহাটের রাজনৈতিক দলসহ আমজনতা লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বাগেরহাট বাসীর একটিই দাবি, ৪টি আসন ফিরিয়ে দেওয়া না হলে আগামীতে আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলন চালিয়ে যাবেন।
