ভোলায় আলোচিত ইসলামি বক্তা নোমানীকে খুন করেছে তার বড় ছেলে! ছেলের দেওয়া তথ্যে বাসার পিছনের খাল থেকে ছুরি উদ্ধার করেছে পুলিশ।
সকল জল্পনাকল্পনা’র অবসান ঘটিয়ে ভোলা আলিয়া মাদ্রাসার মুহাদ্দেস ও ভোলা সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক নোমানী হুজুরের হত্যার রহস্য উম্মোচন করার দ্বারপ্রান্তে ভোলার পুলিশ প্রশাসন।
বিশ্বস্ত সুত্রে জানতে পারা যায়, ইসলামি বক্তা নোমানী একাধিক বিয়ে করেন, তার প্রথম স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন পারিবারিক কলহ ছিল, সেই কারনে তার প্রথম স্ত্রীর ঔরসজাত সন্তান ( বড় ছেলে) ভাড়াটে খুনি সহ ইসলামি বক্তা নোমানীর ঘরে প্রবেশ করে এবং তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ভোলার তজুমদ্দিন হতে পুলিশ তাহার হত্যাকারী ছেলেকে ধরতে সক্ষম হয় এবং দ্রুত সময়ের মধ্যে ভোলার পুলিশ সুপার, সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের নেতা নোমানী হত্যার রহস্যের জট উম্মোচন করবেন আশা করা যায়।
