হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা, জাতীয় দৈনিক বাংলাদেশ মিডিয়া এর জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার মাধবপুর প্রতিনিধি সাংবাদিক লিটন পাঠানের ছেলে মোঃ ইয়াদুল ইসলাম বিজয় পাঠান (১৪) এর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ যোহর নিজ বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মোঃ ইয়াদুল ইসলাম বিজয় পাঠানের পিতা সাংবাদিক লিটন পাঠান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলেকে যেন মহান আল্লাহ তায়ালা জান্নাতবাসী করেন।
প্রসঙ্গত, ইয়াদুল ইসলাম বিজয় পাঠান গত ১১ সেপ্টেম্বর ২০২১ইং, রবিবার বিকেল ৫টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।
