মৌলভীবাজার জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ সেপ্টম্বর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ হাবিব সাজ্জাদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

এ বছর মৌলভীবাজার জেলায ৯৮০টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় জেলা প্রশাসক মোঃ ঈসরাইল হোসেন বলেন, জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। যদি কেউ উৎসবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজামন্ডপ গুলো নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ ও আনসার কাজ করবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ৪৬ বিজিবি উপ অধিনায়ক মেজর সৈয়দ ইসতিয়াক আহমদ মোর্শেদ, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহফুজ বন্ধন, পূজা উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট সুনীল কুমার দাস, সদর হাসপাতালের তত্ববধায়ক ডা. প্রণয় কান্তি দাস, এনএসআই উপ-পরিচালক মোঃ কবির হোসেন, প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ-খ্রস্টান কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব শ্যামলী সূত্রধর প্রমুখ।

সভায় মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলার পূজা মন্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।