গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা ভিপি নুরুল হক নূরের শারীরিক সুস্থতা কামনায় সিরাজগঞ্জের কাজিপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব গণ অধিকার পরিষদ কাজিপুর উপজেলা শাখার আয়োজনে পৌর এলাকায় সংগঠনের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গন অধিকার পরিষদ কাজিপুর উপজেলা শাখার আহবায়ক আল আমিন বাবু । এসময় ভিপি নুরুল হক নুরের উপর হামলার জন্য নিন্দা জানিয়ে দ্রুত তার সুস্থতা কামনা করেন উপস্থিতি নেতৃবৃন্দ।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহীন আলম, কাজিপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনর রশীদ। পরে নুরুল হকের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মোঃ ইকবাল হাসান। উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক আল আমিন বাবুর নেতৃত্বে এই দোয়া মাহফিলে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।