মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রাশেদুল নবী বাবু-কে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বীরগঞ্জ শালবন মিলনায়তনে এই সম্মাননা প্রদান করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক (পিবিবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ নাগরিক পার্টি বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু বকর সুমন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী (দিনাজপুর-১: বীরগঞ্জ-কাহারোল) জননেতা মোঃ মতিউর রহমান বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী(দিনাজপুর-১ আসন) জনাব জাকির হোসেন ধলু।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা রাশেদুল নবী বাবুর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাকে একটি মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
উল্লেখযোগ্যভাবে, তিনি রক্তদান, অসহায়দের সহায়তা এবং শ্রমিক অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
