বিস্ফোরক দ্রব্য (অ্যামালসন এক্সপ্লোসিভ) সংকটের কারণে দেশের একমাত্র দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনির উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে খনির পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) উৎপাদন বন্ধ করে দেয়। সেই সাথে খনির উন্নয়ন কার্যক্রম ও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি.এম. জোবাইয়ের হোসেন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিস্ফোরকের কারণে বন্ধ রয়েছে খনি। তবে এই বিস্ফোরক ভারত থেকে আমদানী হয়। বর্তমানে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় এবং কাষ্টমস ক্লিয়ারিং-এর অপেক্ষায় আছে। হয়তো ২/৩ দিনের মধ্যেই খনি এলাকায় বিস্ফোরক পৌছাবে।