র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি অভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের দুধপুর এলাকায় একটি বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ ক্রয় বিক্রয়ের জন্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে ২৭/০৮/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২০.২৫ ঘটিকার সময় র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে তার সাথে থাকা ০১টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে তার দেখানো ও নিজ হাতে বাহির করে দেয়া মতে ৮৬ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- ১। মোঃ জুনায়েদ মিয়া (১৯), পিতা-মোঃ নুুর মিয়া, সাং-ছাতারকোনা, ইউপি-ধনপুর, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ।

গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। মোঃ জুনায়েদ মিয়া (১৯) জব্দকৃত আলামত ৮৬ বোতল অবৈধ ভারতীয় আমদানী নিষিদ্ধ বিদেশী মদ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেন।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।