সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ে মান উন্নয়নে করণীয় বিষয়ে নির্ধারণে ও শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (রাজশাহী) উপ-পরিচালক (ডিডি) মোঃ সানাউল্লাহ । পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে বিদ্যালয়ের উন্নয়নে আলোচনা করেন।

বুধবার (২৭ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলার খুদবান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর এলাকার আলমপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনকালে সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পর্যবেক্ষণ করেন এই উপ-পরিচালক।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষকদের উদ্দেশ্য, নীতি নৈতিকতার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী শিক্ষা অফিসার বিশ্বজিত কুমার শাহা, কাজিপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ, খুদবান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল কাদের, সহকারী শিক্ষক আবুল কাসেম ও সেলিম রেজাসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।