বিদেশগামী শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যাচাই করা অনেক সময়-সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যাচেইয়ের জন্য বিদেশি দূতাবাস বা কর্তৃপক্ষের কাছে বার বার যাওয়ার প্রয়োজন হতো, যা শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য চাপের কারণ ছিল। সরকার এখন সম্পূর্ণ অনলাইনে সনদ যাচাই এবং অ্যাপোস্টিল সিস্টেম চালু করেছে, যা বিদেশগামীদের জন্য একটি বড় সুখবর।

শনিবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

পোস্টে বলা হয়, বিদেশগামী শিক্ষার্থীদের পড়াশোনা বা কাজের জন্য শিক্ষাগত সার্টিফিকেট যাচাই করা অনেক সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া ছিল। এতে দূতাবাস ও বিদেশি কর্তৃপক্ষের কাছে একাধিকবার যাওয়ার প্রয়োজন হত, যা অনেকের জন্য মানসিক ও শারীরিক চাপ, বিলম্ব এবং অতিরিক্ত খরচের ঝামেলা ছিল। যদি বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির জন্য সব সার্টিফিকেট অনলাইনে যাচাই করা যায়, তাহলে বছরে অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে।

যার ফলে, বাংলাদেশ এখন সম্পূর্ণ অনলাইনে সনদ যাচাই এবং অ্যাপোস্টিল সিস্টেম চালু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য অ্যাপোস্টিল সনদ দেবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও নাগরিকরা অনলাইনে নিজেদের শিক্ষাগত সনদ এবং প্রয়োজনীয় কাগজপত্র ডিজিটালি যাচাই করাতে পারবে, যার ফলে বিদেশি দূতাবাস বা  কর্তৃপক্ষের কাছে যাওয়ার দরকার হবে না, সময় বাঁচবে, খরচ কমবে, জালিয়াতি রোধ হবে এবং এসব সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

বিদেশি দূতাবাস বা কর্তৃপক্ষের কাছে সরাসরি যাওয়ার প্রয়োজন হবে না, ফলে সময় ও শ্রম বাঁচবে, ম্যানুয়াল সত্যায়ন ও যাচাই প্রক্রিয়ার সাথে যুক্ত ফি কমে যাবে, ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে জাল সনদ ও প্রতারণা কমবে। এছাড়াও সামগ্রিকভাবে, বিদেশে পড়াশোনা, চাকরি ও অভিবাসনের জন্য যাচাই প্রক্রিয়া সহজ হবে।

এই ডিজিটাল সিস্টেম, ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ কাগজপত্রের যাচাই প্রক্রিয়া দূর করে শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত ও সাশ্রয়ীভাবে তাদের ডকুমেন্ট যাচাই করাতে সাহায্য করবে এবং বৈশ্বিক সুযোগ-সুবিধা পেতে সহায়ক হবে। এতে জাল সনদ রোধ হবে, এবং পুরো প্রক্রিয়ার প্রতি বিদেশগামী শিক্ষার্থী ও নাগরিকদের আস্থা বাড়বে, তরুণ শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে এটি সহায়ক হবে।