ফেনীতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক “যুব সমাজের অবক্ষয় ও সামাজিক অপরাধ প্রতিরোধে নাগরিক দায়িত্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় ডি রয়েল সালমুন কনভেনশন হলে আয়োজিত আলোচনা সভা ফাউন্ডেশনের ফেনী জেলা কমিটির সভাপতি সাংবাদিক আলহাজ্ব শহীদ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মোঃ ওয়াদুল হক মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে অপরাধ দেশের নাগরিকরা প্রভাবিত হয়, সেটাই সামাজিক অপরাধ। পিতার ব্যাংক একাউন্ট জালিয়াতি করেছে ছেলে, এটা পারিবারিক অপরাধ। এই পারিবারিক অপরাধটি যদি নাগরিক প্রতিক্রিয়া আসে, তখন সেটা সামাজিক অপরাধ।
ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, মাদক সংক্রান্ত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য অপরাধীদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। বিচারকার্য সম্পাদন করা বিচার বিভাগের দায়িত্ব। ধরেন, আপনি একজন চোরকে ধরলেন, তাকে মেরে ফেললেন, যেটাকে আমরা মব কালচার বলি। এটা সামাজিক অপরাধ। সামাজিক অপরাধ সংগঠিত হওয়ার পর আমরা যদি নিরাবতা পালন করি, তখন ন্যায় বিচার নিশ্চিত হয় না। মানবাধিকার লঙ্ঘন হয়।
আরও বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম।
ফেনী জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম, সহ সভাপতি কামরুল ইসলাম মাসুম, সদর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন দেলু সহ উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ ও কমিটির বিভিন্ন স্তরের কর্মকর্তা সদস্যগণ।
সভাপতির বক্তব্যে সাংবাদিক আলহাজ্ব শহীদ উল্লাহ ভূঁইয়া বলেন, ফেনী শহরের আশেপাশে চুরি ছিনতাইর ঘটনা ঘটতেছে। সেই দিকে প্রশাসনের সুদৃষ্টি দেয়া উচিত। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সদস্যদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
