আজ ২৩ আগষ্ট শনিবার ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তায়েফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হাড়ালে তা রাস্তার পাশে খাদে পরে যায়। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার কার্য চালায়।
এ ঘটনায় ১০ থেকে ১৫ জন বাস যাত্রী গুরুতর আহত হন, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে আশে-পাশের ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। বাসের চালক ও হেলপার পালাতক ছিলেন বলে যানা যায়।
