সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়সহ হাটশিরা- লক্ষীপুর উচ্চ বিদ্যালয়,মাথাইল চাপড় উচ্চ বিদ্যালয়,রৌহবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সোনামুখি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ওমর ফারুক।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী পরিদর্শন কালে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
তিনি কো-কারিকুলার অ্যাকটিভিটিস মাধ্যমে শিক্ষার্থীদের অংশ গ্রহন করে তাদের কে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে আহবান জানান। শিক্ষার্থীদের মাদক ও ফেসবুক পরিহার করে খেলাধুলা ও পাঠ্যবই পড়ানোর উপর গুরুত্ব দিয়ে শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুষ্ঠু সমাজ বিনির্মানে ভূমিকা রাখার আহবান জানান। তিনি অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও স্মার্ট অফিসার। তার এমন সাংগাঠনিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী পরামর্শ ও দিকনির্দেশনা শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানিয়েছেন শিক্ষক মন্ডলী ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
