ফেনীতে ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানিয়েছেন, এসআই মো: শাহাব উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম ফেনী-ছাগলনাইয়া সড়কের হরিপুর বাংলাবাজার নামক স্থানে একটা সিএনজি অটোরিক্সায় থাকা ১৮০০ পিচ ভারতীয় ওরিও বিস্কুট, ১৬৮০ পিস ভারতীয় কিটকাট চকলেটসহ নেজাম উদ্দিন (২৪ ) নামক একজনকে গ্রেফতার করেছে। এ সময় সে বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নেজাম উদ্দিন মহামায়া ইউনিয়নের সত্যনগর উত্তর পাড়ার মফিজ উদ্দিনের ছেলে৷ নেজাম উদ্দিনের বিরুদ্ধে এজাহার দায়ের এর প্রেক্ষিতে মামলা রুজু করা হইয়াছে।
