জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা ও র‌্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, যুগ্ন আহবায়ক মঞ্জুর রাকিব এর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন।

এসময় সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির যুগ্ন্ আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার ও আবু তাহের, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল, জেলা আইনজীবি ফোরামের সদস্য সচিব এ্যাড: নাজমুল ইসলাম জনি,থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, যুব দল নেতা নয়ন প্রধান, আনিছুর রহমান আনিস,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, মহীপুর কলেজ শাখার ছাত্র দলের সাধারণ সম্পাদক সাকিবসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।