বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার মনে করেছে নির্বাচনের পর সঙ্কট উতরে গেছে। কিন্তু সঙ্কট উতরে যায়নি, আরও বেড়েছে।’

আজ রবিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পরিকল্পিত ভাবে জিয়াউর রহমানকে একেবারে নিশ্চিহ্ন করার কাজ চলছে। তাকে এখন খলনায়ক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। নতুন প্রজন্ম কিন্তু জিয়াউর রহমানের নাম জানে না। এটা তো ইতিহাস না।’