আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ আলী হোসেন সরকার গত সোমবার মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ আলী হোসেন সরকার। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে দৈনিক বাংলাদেশ মিডিয়াকে বলেন, ‘প্রথমত, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় মনে করি যে রাজনীতি যাঁরা সক্রিয়ভাবে করেন, তাঁদেরই নির্বাচনে আসা উচিত।
যারা রাজনৈতিক কর্মী, তাদের তো স্বপ্নই থাকে সংসদে যাওয়ার। আমি আমার এলাকার জন্য আরও বেশি করে দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। কেউ যদি কিছুর বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই সংসদ সদস্য হলে সুযোগটা থাকে বেশি। এমনিতে দেশসেবা, সমাজসেবা, এলাকার মানুষের জন্য ব্যক্তিগতভাবে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে। কিন্তু আমি যদি কোনো নীতি প্রণয়ন করতে চাই, যদি এলাকার মানুষের আশা-আকাক্সক্ষা বা ভাগ্য পরিবর্তনের জন্য নীতিনির্ধারকদের সঙ্গে বসে কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাই সরকারি পর্যায়ে, তাহলে তো অবশ্যই আমাকে সংসদে যেতে হবে।
সেই কারণে আমি মনে করি যে একদম অফিশিয়ালি কাজ করতে চাইলে অবশ্যই এ ধরনের নির্বাচনের মধ্য দিয়ে যাওয়া উচিত।’ তাছাড়া আমি দীর্ঘদিন ধরে আমার নির্বাচনী এলাকা মানুষের সঙ্গে মিশে বুঝতে পেরেছি, আমার এলাকায় সবচেয়ে প্রাধান্য দিতে হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। আমি যদি আমার এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করতে পারি, তাহলে তারা তখন আর ঢাকামুখী হবে না। এলাকায় সন্তুষ্ট থাকবে। তাই মনে করি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নজর দেওয়াটা খুবই জরুরি। আমাদের তরুণ প্রজন্মের কর্মের সুযোগও করে দিতে হবে। জনশক্তিকে শক্তিশালী করে তুলতে হবে।
