এ সময়ের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। মডেল ও অভিনেতা হিসেবে বিনোদন অঙ্গনে তার যথেষ্ট খ্যাতি। হাস্যোজ্জ্বল ও মিশুক হিসেবেও পরিচিত। মাঝে কিছুটা বিরতি দিলেও ফের অভিনয়ে নিয়মিত হয়েছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব থাকেন সজল।

তার সমসাময়িক অনেকেই বিয়ে করে সংসারী হলেও, তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। সম্প্রতি তিনি বিয়ে করছেন বলে গুঞ্জন উঠেছে। এ বিষয়ে আরটিভির সঙ্গে কথা বলেন তিনি।

বিয়ে প্রসঙ্গে সজল বলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। তবে যখন করব, তখন সবাইকে জানিয়েই করবই, ইনশাআল্লাহ্‌। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত আছি, ঈদের অনেকগুলো কাজ হাতে আছে। এ ছাড়া সামনে ঈদে মুক্তি পাবে আমার অভিনীত ছবি ‘জ্বীন’।

আসন্ন ঈদ-উল-ফিতরে মুক্তি পাবে সজল অভিনীত ‘জ্বীন’। বর্তমানে সেই ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছেন এই অভিনেতা। এতে প্রথমবারের মতো চিত্রনায়িকা পূজার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল।