কাসেমিরোর অসাধারণ এক গোলে বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির সমর্থক অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ব্রাজিলের সঙ্গে সুইজারল্যান্ডের ম্যাচটি শুরু হয়েছিল রাত ১০ টায়। রাতে কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেন মিম।

তাতে ব্রাজিলের জার্সি গায়ে দেখা গেছে ‌‘পরান’ খ্যাত অভিনেত্রীকে। শুধু নিজেই নন, প্রিয় পোষ্যদেরও ব্রাজিলের জার্সির রঙের সাথে মিলিয়ে পোশাক পরিয়েছেন মিম। সেসব ছবিও দিয়েছেন ফেসবুকে। ফেসবুকে ছবিগুলো পোস্ট করে মিম লিখেছেন, ‘ব্রাজিল আবারও দাপটের সঙ্গে খেবে’।